প্রচ্ছদ দৈনিক খবর

করোনা মুক্ত হয়ে যা বললেন রিয়াজ

5
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’না মুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। দীর্ঘ ২১ দিন পর করো’না থেকে মুক্ত হলেন তিনি। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন রিয়াজ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে নিজের করো’না মুক্তির খবর নিশ্চিত করে রিয়াজ লেখেন,‘দীর্ঘ ২১ দিন পর করো’না নেগেটিভ হলাম আলহাম’দুলিল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া।

’স্ত্রী’ তিনাকে ধন্যবাদ জানিয়ে এই অ’ভিনেতা লিখেছেন, ‘ধন্যবাদ তিনা, গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমা’র ছোট্ট মেয়েটা, আমা’র বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম।

’ তিনি আরও লিখেছেন, ‘সকল আ’ক্রান্ত মানুষ দ্রুত আরোগ্য লাভ করুক, স্বজনহারা পরিবারকে সমবেদনা। করুণাময়, এই ভাই’রাস থেকে মানবজাতি দ্রুত মুক্তি পাক, এই কামনা।’