প্রচ্ছদ বিনোদন

করোনা মুক্ত হলেন ‘গরিবের ভগবান’ সোনু সুদ, নেটিজেনরা শুভেচ্ছা জানাচ্ছে ‘সুপার হিরো’ কে

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ফের হানা দিচ্ছে করোনা। ভারতের বুকেও আছড়ে পড়ছে কারণের দ্বিতীয় ঢেউ। বেশ কিছুদিন ধরেই একের পর এক করোনা আক্রান্তের খবর মিলছে, যার রেশ বি-টাউনেও পৌঁছেছে। বলিউড সুপারস্টাররাও একে একে কারণ আক্রান্ত হয়ে পড়ছেন। আমির খান, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, অর্জুন-মালাইকা, বরুণ ধাওয়ান, রণবীর কাপুর, গোবিন্দাসহ একাধিক অভিনেতা ইতিমধ্যেই কারণের কবলে পড়েছেন। গত বছর এই মরণ ভাইরাস অনেক বয়স্ক অভিনেতার জীবন কেড়ে নিয়েছি। অবশেষে আবার কারণের কবলে পড়লেন দেশের রবিনহুড ‘সোনু সুদ’।

অনুরাগীরা এই কম বয়সী অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। অভিনেতা সোনু সুদ আপাতত হোম আইসোলেশন এ ছিলেন। সেদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন সোনু সুদ। তিনি পোস্টে লিখেছেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই আজ সকালে আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। সমস্ত সচেতনতা বিধি মেনে ইতিমধ্যে আমি নিজেকে নিভৃতবাসে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না এটি আপনার সমস্যাগুলি সমাধান করার জন্য আমাকে যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন, ‘আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি’।

গরিবের এই রবিনহুড করোনা মুক্ত হয়ে সকলকে জানালেন সুখবর।এই মুহূর্তে তিনি করোনা মুক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এক নতুন ছবি। সোনু সুদের সেই পোস্টার নিচে তার অনুরাগীরা ‘সুপার হিরো’ সহ করছে বিভিন্ন মন্তব্য। নেটিজেনরা তাকে জানিয়েছে শুভেচ্ছা ও ভালোবাসা।