প্রচ্ছদ দৈনিক খবর

করোনা নয় আইপিএল বন্ধের কারন টিআরপিতে ধাক্কা !

6
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনার জন্য ভারতের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। দিনে গড়ে ৪ লাখ করে লোক আক্রান্ত হচ্ছেন করোনাতে। মঙ্গলবারেই বিসিসিআই ঘোষণা করে দিয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হচ্ছে আইপিএলের ১৪ তম সংস্করণ।

আপাতদৃষ্টিতে ‘ভিলেন’ সেই করোনা। আইপিএলের সুরক্ষিত জৈব সুরক্ষা বলয় পর্যন্ত বাদ পড়েনি করোনার হাত থেকে। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীএবং সন্দীপ ওয়ারিয়র, চেন্নাইয়ের প্রথমে বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি, সিইও বিশ্বনাথান এবং টিম বাসের চালক করোনা পজিটিভ হওয়ার পরে, ব্যাটিং কোচ মাইক হাসিও করোনা আক্রান্ত হন। ফলে বিসিসিআইয়ের কাছে আইপিএল স্থগিত করা ছাড়া উপায় ছিল না।

করোনার জন্য ভারতের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। দিনে গড়ে ৪ লাখ করে লোক আক্রান্ত হচ্ছেন করোনাতে। তার উপর বায়ো বাবলে সুরক্ষা বিঘ্ন ঘটায় চরম রোষানলে পড়তে হয়েছে বিসিসিআইকে। আপাতদৃষ্টিতে ‘ভিলেন’ করোনা হলেও বিশেষজ্ঞদের মতে এর পিছনে অন্য একটি কারণও জোরালো ভাবে উঠে আসছে। আর তা হল ভিউয়ারশিপ। চলতি মরসুমে করোনার জেরে আইপিএলের টিআরপি ধাক্কা খেয়েছে বাজে ভাবে।

এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অনেকের মত ছিল আইপিএলের টাকা বাঁচিয়ে তা স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার করা উচিত ছিল। সম্প্রতি সামনে এসেছে BARC-এর রিপোর্ট। যেখানে বলা হয়েছে, এ বার আইপিএলের ভিউয়ারশিপ ১৪ শতাংশ কমেছে । অর্থাৎ করোনার ফলে মানুষ এ বার আইপিএলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজিত হলেও টিআরপি-তে প্রভাব পড়ত, তা বলাই বাহুল্য।

যেটা হলে ম্যাচ চলাকালীন বিজ্ঞাপনগুলোর রেট নতুন করে মূল্যায়িত হতে পারত। ফলে টুর্নামেন্ট চললেও এমনিতেই আরও বড় ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআই-কে। এমনিতেও টুর্নামেন্ট বন্ধ হওয়ায় দু’হাজারের কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বিসিসিআই-এর। সম্প্রচারক সংস্থাকেও বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। বার্কের রেটিং বলছে, আইপিএল স্থগিত না হলেও ভিউয়ারশিপ অনেকটাই কমে যেত। প্রথম এক সপ্তাহ সব ঠিকঠাক ছিল। সমস্যা বাড়ে টুর্নামেন্ট গড়ানোর সাথে সাথে।

তার পর হঠাৎ করেই টিআরপি পড়তে শুরু করে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই আইপিএলের টিআরপিতে প্রভাব পড়ে । ২০২০ সালের ভিউয়ারশিপ আনুযায়ী বিজ্ঞাপনের রেট এ বার বাড়ানো হয়েছিল। গত বছর ১০ সেকেন্ডের স্লট-এর জন্য ১০ থেকে ১২ লাখ টাকা রেট ছিল। এবার সেটা বাড়িয়ে ১৩ লাখ টাকা করা হয়। অনেকে মনে করছেন করোনা আপাত দৃষ্টিতে কারণ হলেও আইপিএল স্থগিত হওয়ার নেপথ্য কারনণ ভিউয়ারশিপ কমে যাওয়া