প্রচ্ছদ দৈনিক খবর

করোনা থেকে বাঁচতে দেশ ছাড়ছেন ভারতের ধনীরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা সংক্রমণ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালাতে একেকজন খরচ করছেন লাখ লাখ ডলার। গত সপ্তাহেই ভাইরাসের নতুন এপিসেন্টারে পরিণত হয় ভারত। দেশটিতে দেখা দিয়েছে বেড, অক্সিজেন ও শ্মশানের সংকট। নিউজ ব্রেক

হু হু করে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় নিজ দেশে থাকাটা নিরাপদ মনে করছেন না ভারতের ধনীরা। শেষ মূহুর্তের ফ্লাইট বা প্রাইভেট জেটে করে তারা বিদেশে চলে যাচ্ছেন। অনেক দেশ এর মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

ধনীদের সবচেয়ে পছন্দের গন্তব্যের একটি জায়গা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ভারত থেকে দেশটির দূরত্ব বেশি না। তবে গত সপ্তাহের এক ঘোষণায়, ২৫ এপ্রিল থেকে দেশটি ভারতীয়দের ভ্রমণ নিষিদ্ধ করে। এরপরেই দেশটিতে যাওয়ার হিড়িক পড়ে যায়।

গত শুক্রবার চার্টার কোম্পানি এয়ার চার্টার সার্ভিস ইন্ডিয়ার এক মুখপাত্র এএফপিকে বলেছেন, মানুষ পাগলের মতো প্রাইভেট জেট ভাড়া করছে। কাল আমাদের ১৬টি ফ্লাইট দুবাই যাচ্ছে। কোনওটিতে সামান্যতম জায়গাও নেই।

আরেকটি প্রাইভেট জেট প্রোভাইডার এনথ্রাল এভিয়েশন বলেছে, তারা যাত্রীদের চাহিদাই পূরণ করতে পারছেন না।সূত্রঃ ইকোনমিক টাইমস, বিজনেস ইনসাইডার