প্রচ্ছদ দৈনিক খবর

করোনা জটিলতায় খালেদা জিয়ার হার্ট-কিডনি আক্রান্ত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’না পরবর্তী জটিলতায় অংশ হিসেবে খালেদা জিয়ার হার্ট ও কিডনি আ’ক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইস’লাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ‘সাংবাদিক রোজিনা ইস’লাম, রুহুল আমিন গাজী এবং নিপুণ রায় চৌধুরীসহ রাজনৈতিক ব’ন্দিদের মুক্তি চাই’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গতকাল ডাক্তার ও চিকিৎসকদের কাছ থেকে আম’রা তার চিকিৎসার বিষয়ে যেটা পেয়েছি, তার অক্সিজেন সিচুয়েশন এখন বেশ ভালো, টেম্পারেচার এখন নেই এবং তার শ্বা’সক’ষ্টও নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয়, তার করো’না পরবর্তী যে জটিলতা, সেই জটিলতায় তার হার্ট ও কিডনি একটু আ’ক্রান্ত। এটা নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ও চিন্তিত। তারা (চিকিৎসকরা) চেষ্টা করছেন, এটাকে কিভাবে নিরাময় করবেন। আম’রা আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের চিকিৎসকদের। যারা সম্পূর্ণ আন্তরিকতা নিয়ে চিকিৎসা করছেন। প্রতিদিন তার মেডিকেল বোর্ড করছেন এবং প্রতিদিন মনিটর করে তার চিকিৎসা দিচ্ছেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ের সবার আগ্রহ রয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, আম’রা অ’ত্যন্ত আশাবাদী যে, ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কারণ আম’রা সব সময় দোয়া করেছি এবং সারাদেশের মানুষও দোয়া করেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপার্সনের উপদেষ্টা কবি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী প্রমুখ বক্তব্যে রাখেন।