করো’না (কোভিড-১৯) আ’ক্রান্ত স্ত্রী’কে দিয়ে সংক্রমণের ভ’য় দেখিয়ে বকেয়া টাকা আদায় করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভা’রতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জে’লার বৈদ্যবাটি এলাকায়। সিসি ক্যামেরাতেও ধ’রা পড়েছে সেই সময়ের ছবি।
বৈদ্যবাটির মাটিপাড়ার বাসিন্দা গঙ্গারাম সরকার ইটের ব্যবসা করেন দীর্ঘদিন ধরে। গঙ্গারামের দাবি, বৈদ্যবাটিরই নিমাইতীর্থ ঘাট এলাকার ইটভাটা মালিক শেষনাথ সিংহকে কয়েক মাস আগে ৫ লাখ টাকা ধার দেন তিনি। কিন্ত, সেই টাকা বা তার বদলে ইট কোনোটাই তিনি ফেরত পাননি। শেষনাথের দেওয়া চেকও বাউন্স করে বলে অ’ভিযোগ গঙ্গারামের।
স্থানীয় সূত্রে জানা যায়, শেষনাথকে হোয়াটসঅ্যাপে স্ত্রী’র করো’না রিপোর্ট পাঠিয়ে টাকা চান গঙ্গারাম। কিন্তু তাতেও টাকা না পাওয়ায় স্ত্রী’কে অটোতে চড়িয়ে তিনি সটান হাজির হন শেষনাথের বাড়ি। ঘণ্টা দেড়েক অ’পেক্ষা করে ১০ হাজার টাকা আদায় করেন গঙ্গারাম।
শেষনাথের দাবি, ইটভাটা বন্ধ থাকায় তিনি ঋণ শোধ দিতে পারেননি। তবে গঙ্গারামের কী’র্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ঘটনায় আতঙ্ক ছড়ায় বৈদ্যবাটির ওই এলাকায়। সূত্র: আনন্দবাজার













































