প্রচ্ছদ দৈনিক খবর

করোনার ভারতীয় ধরন নিয়ে সুখবর, তবে…

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। এর মধ্যেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে ভারতে পরিবর্তিত হয়ে তৈরি হওয়া করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন)।এমন পরিস্থিতিতে ভারতে শনাক্ত করোনার নতুন ধরনের বিরুদ্ধে টিকা কাজ করছে বলে এশিয়ানেট নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে।

শুক্রবার (৭ মে) প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও অন্যান্য দেশে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসের ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনগুলো কার্যকর। তবে এ সংক্রান্ত একটি খারাপ খবরও আছে। খারাপ খবর হলো সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে খুব তাড়াতাড়ি করোনাভাইরাসের নতুন জিনের সংস্করণ হবে। বিজ্ঞানীদের অনুমান ইতিমধ্যেই তা ভারতীয়দের মধ্যে ঘোরাফেরা করছে।

ভারতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। দেশটিতে এই মুহূর্তে প্রায় ২ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এমন দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনাভাইরাসের নতুন মিউটেশন হবে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
হার্ভাড মেডিক্যাল স্কুলের সাবেক প্রফেসর উইলিয়াম হাসেন্টাইন বলেছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় সংস্করণ বি.১.৬১৭ নামে পরিচিত। এগুলো আরও বিপজ্জনক হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইতিমধ্যেই ধনী দেশ ভ্যাকসিন ব্যবহার করে প্রাথমিক সুরক্ষা পেয়েছে। যদিও ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিশ্বের একাধিক দেশ।বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের কোভ্যাকসিন ও কোভিশিল্ড নতুন এই স্ট্রেইনের বিরুদ্ধে রীতিমতো কার্যকর। রাশিয়ার স্পিটনিক ভি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই ভ্যাকসিনটিও করোনার পরিবর্তিত জিনের বিরুদ্ধে কার্যকর হবে। তাই জিনোমিক নজরদারি আকার পরিবর্তনকারী ভাইরাসটির নতুন ফর্মগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। যদি তা হয় তাহলে পরবর্তী করোনা ঢেউটে আটকে দেওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। একই সঙ্গে ভাইরাসটির পরবর্তী প্রজন্ম বিকাশ করাকেও আটকে দেওয়া যাবে।