প্রচ্ছদ দৈনিক খবর

করো’নার ভা’রতীয় ধরন ছড়িয়েছে ১৭ দেশে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভা’রতে ব্যাপকভাবে করো’না ছড়িয়ে দিতে যে ধরনটি অবদান রেখেছে, এখন তা এক ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন আশ’ঙ্কা প্রকাশ করেছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি বলছে, করো’নার বি.১.৬১৭ ধরনটি প্রথমে ভা’রতে পাওয়া গেছে। মঙ্গলবার পর্যন্ত অন্তত ১৭টি দেশ থেকে জিনোম উপাত্তভাণ্ডার জিআই’এসএআইডিতে এই ধরনের এক হাজার ২০০-এর বেশি সিকোয়েন্স জমা পড়েছে।

মহামা’রির সাপ্তাহিক তথ্যে স্বাস্থ্য সংস্থাটি জানায়, অধিকাংশ সিকোয়েন্সই ভা’রত, যু’ক্তরাজ্য, যু’ক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।

বি.১.৬১৭-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তালিকাভুক্ত করলেও এটিকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে ঘোষণা করেনি।

এমন তকমা দেওয়ার অর্থ হচ্ছে, ভাই’রাসের মূল সংস্করণের চেয়ে এই ধরন আরও বিপজ্জনক, সংক্রামক, প্রা’ণঘাতী ও টিকার সুরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে শরীরে ছড়িয়ে পড়তে পারে।

করো’নার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে ভা’রত। প্রতিদিনই শনাক্ত সংখ্যার রেকর্ড গড়ছে দেশটি। মৃ’ত্যুও বাড়ছে উদ্বেগজনক হারে।

যে হারে সংক্রমণ ঘটছে, তাতে এই মহামা’রি নতুন বিপর্যয় নিয়ে আসতে পারে বলে আশ’ঙ্কা করা হচ্ছে।