প্রচ্ছদ দৈনিক খবর

কঙ্গনাকে রাখির অনুরোধ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নার প্রভাবে ভা’রতের পরিস্থিতি নাজুক। প্রতি মুহূর্তে বাড়ছে করো’না আ’ক্রান্তের সংখ্যা। হাসপাতা’লে বেড ও অক্সিজেন ঘাটতির কারণে সংক্রমণ নতুন রেকর্ড গড়ছে প্রতিদিন। এ অবস্থায় বলিউড ‌অ’ভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের কাছে অনুরোধ করলেন রাখি সাওয়ান্ত।

এক সাক্ষাৎকারে কঙ্গনাকে উদ্দেশ করে রাখি বলেন, ‘কঙ্গনাজি আপনি দেশের সেবা করুন না। এত কোটি কোটি টাকা আপনার। সেগুলো দিয়ে অক্সিজেন কিনে মানুষের মধ্যে ভাগ করে দিন। আম’রা তো তাই করছি।’

পাপারাজ্জিদের দেয়া সাক্ষাৎকারের পুরো ভিডিওতে রাখিকে ডাবল মাস্ক এবং স্যানিটাইজার হাতে দেখা গেছে। এ সময় তিনি সবাইকে ডাবল মাস্ক পরারও অনুরোধ করেছেন।

এর আগে পিপিই পরে মুম্বাইয়ের এক সবজি বাজারে গিয়েছিলেন রাখি। সকলে বেশ অ’বাক হয়ে গিয়েছিলেন তাকে দেখে। এ নিয়ে হইচই পড়ে গিয়েছিল বি-টাউনে। অনেকে বলেছিলেন, সুরক্ষিত থাকার জন্যই আপাদমস্তক পিপিইতে ঢেকে নিয়েছেন রাখি।