টেস্ট ক্রিকেটে হাসছে তামিমের ব্যাট। টেস্টে তামিমের শেষ ৫ ইনিংসে রান এসেছে যথাক্রমে ৪৪, ৫০, ৯০, ৭২*, ৯২। টেস্টে সর্বশেষ এমন ধারাবাহিক ছিলেন ২০১০ সালে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে সবমিলে ৮৫, ৫২, ৫৫, ১০৩ এবং ১০৮ রানের ইনিংস খেলছিলেন খান সাহেব।
তবে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে তামিমের স্ট্রাইক রেট। দীর্ঘ সময় ধরেই সাদা বলের ক্রিকেটে তার স্ট্রাইক রেট প্রশ্নবিদ্ধ। স্লো খেলায় জন্ম হয়েছে নানান সমালোচনার। তবে লাল বলের তামিম যেন খুবই ভিন্ন। পরিসংখ্যান বলছে শেষ ৪ বছরে টেস্ট ক্রিকেটে ওপেনার মধ্যে ২য় সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তামিম। শেষ চার বছরে ২৭ ইনিংসে ১০০০* রান করতে তামিম ব্যাট করেছেন ৬৬.৭৫ স্ট্রাইক রেটে।
এই সময়ে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে রান করেছেন ভারতীয় ওপেনার শেখর ধাওয়ান। ১৯ ইনিংসে ৮৫১ রান করেছেন ৮৩.৭৫ স্ট্রাইক রেট। তামিমের পরে আছেন কুসাল পেরের, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, এইডেন মার্করামরা। তাদের স্ট্রাইক রেট যথাক্রমে ৬৫.৭৩, ৬৪.৪৯, ৬০.৪০ এবং ৫৯.৬৪। এদিন তামিম আরো একটি শতকের দৌড় গোড়ায় এসে আউট হয়েছেন। করেছেন ৯২ রান। নার্ভাস নাইন্টিসে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে সবচেয়ে বেশি আউট হয়েছেন:
মুশফিকুর রহিম ৭ বার। তামিম ইকবাল ৬ বার। সাকিব আল হাসান ৬ বার। শাহরিয়ার নাফিস ৩ বার।













































