প্রচ্ছদ বিনোদন

ঐশ্বর্যের প্রেমে পড়তে বাধ্য হয়েছিলেন অভিষেক বচ্চন! ফাঁস করলেন চাঞ্চল্যকর তথ্য

9
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) একমাত্র পুত্র অভিষেক বচ্চন(Abhishek Bachchan)। যিনিও একজন জনপ্রিয় অভিনেতা। তবে প্রথমদিকে নাকি স্পটবয়দের সঙ্গে কাজ করতেন তিনি। এরপর ধীরে ধীরে প্রবেশ করেন অভিনয় জগতে। তারপর গাঁটছড়া বাঁধেন খ্যাতনামা অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের(Aishwarya Rai Bachchan)সঙ্গে।

সম্প্রতি নিজের প্রেমকাহিনী নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিষেক। জানিয়েছেন কীভাবে প্রেমে পড়েছিলেন তিনি। ঘটনাটি তখনকার, যখন একজন প্রোডাকশন বয় হিসেবে কাজ করতেন এই অভিনেতা। যেহেতু তিনি দীর্ঘদিন সুইজারল্যান্ডের বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছেন, তাই লোকেশন ঠিক করার জন্য বাকি সদস্যদের সাথে একবার সেখানে যেতে হয়েছিল তাকে।

যেখানে গিয়েই তিনি প্রথম দেখতে পান ঐশ্বর্যকে। শুধু তাই নয় রীতিমতো ক্রাশ খেয়ে যান তার ওপর। এই পরিস্থিতিতে কাজে এসেছিলেন অভিষেকের ছোটোবেলার বন্ধু ববি দেওল(Bobby Deol)। তখন ববির প্রথম ছবি, ‘অর প্যায়ার হো গ্যয়া’ শ্যুটিংয়ের জন্য সেখানে ছিলেন তিনি। এরপর যখন জানতে পারেন অভিষেক সেখানে গিয়েছেন, তাই তাকে আমন্ত্রণ করেছিলেন একটি নৈশভোজের জন্য।

আর অভিষেকও কোনোরকম দেরী না করে পৌঁছে যান সেখানে। এরপর ববি তাকে আলাপ করিয়ে দেন ঐশ্বর্যর সঙ্গে। সেই আলাপের পর থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব, অবশেষে প্রেমের সম্পর্ক শুরু হয় তাদের মধ্যে। অবশেষে ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এক কথায় বলতে গেলে কোনো সিনেমার থেকে কম নয় তাদের প্রেমকাহিনী।