প্রচ্ছদ দৈনিক খবর

ঐতিহ্যবাহী অ্যাশেজের চূড়ান্ত সূচি ঘোষণা

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বুধবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী ‘অ্যাশেজ’ সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। এ বছরের অ্যাশেজ বসবে অস্ট্রেলিয়ায়। আগামী ৮ই ডিসেম্বর থেকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মর্যাদার এই লড়াইয়ে মাঠে নামবে টিম পেইন – জো রুটরা।

ব্রিসবেনে ৮ই ডিসেম্বর পর্দা উঠবে এবছরের অ্যাশেজের। এরপর সিরিজের একমাত্র দিবারাত্রির গোলাপি বলের টেস্টটি অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে। বক্সিং ডে টেস্ট অনুষ্ঠিত হবে মেলবোর্নে। এরপর আগামী বছরে সিরিজের চতুর্থ এবং পঞ্চম টেস্ট যথাক্রমে সিডনি এবং পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ২৬ বছরে এবারই প্রথম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অ্যাশেজের শেষ টেস্টটি সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে না।

সর্বশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে মাঠে অনুষ্ঠিত অ্যাশেজ ২-২ সমতায় শেষ হয়েছিলো। ২০১৭ মৌসুমে সিরিজ জিতে অ্যাশেজের শিরোপা এখন অস্ট্রেলিয়ার কাছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের মাল্টি ফরম্যাটের অ্যাশেজও অস্ট্রেলিয়াতেই আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে শুরে হবে, যা শেষ হবে ১৯শে ফেব্রুয়ারিতে। এই সফরে এলিসা পেরিদের বিপক্ষে ১টি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ডের মেয়েরা।