প্রচ্ছদ দৈনিক খবর

এ বছরও রোজা রাখলেন লঙ্কান কিংবদন্তি সানাত জয়সুরিয়া

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সারা মু’সলিম বিশ্ব পালন করছে সংযমের পবিত্র মাহে রমজান মাস। এদিকে প্রতিবছরই রোজা রাখেন লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার সানাত জয়সুরিয়া। এবারও তার ব্যতিক্রম না এই গ্রেট লংকান!

নিজের মু’সলিম ভক্তদের কথা মা’থায় রেখে প্রতিবছরই রোজা রাখেন এই সানাত জয়াসুরিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ নিশ্চিত করেছেন তিনি! জয়সুরিয়া টুইটারে লিখেছেন, “Yes, had a great day, it’s a tradition I follow every year and I am used to it now. Had Kanji & dates to breakfast.” (হ্যাঁ, একটি দুর্দান্ত দিন ছিল, প্রতি বছর আমি একটি ঐতিহ্য অনুসরণ করি এবং আমি এখন এটিতে অভ্যস্ত। প্রাতঃরাশের জন্য কাঞ্জি ও খেজুর ছিল)।

জয়াসুরিয়ার এই পোস্ট অনেকেই রিটুইট করেছেন, আর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে শুধু জয়াসুরিয়াই নন আরও অনেক ক্রিকেটার রয়েছেন, যারা তাদের মু’সলিম সতীর্থদের সাথে রোযা রাখেন। এই মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসন রোজা রেখেছিলেন তাদের সতীর্থ রশিদ খান-মোহাম্ম’দ নবিদের সাথে।