২০১০ সালে করা এক টুইটে স্টুয়ার্ট ব্রডকে সমকামী হিসেবে উল্লেখ করেছিলেন জেমস অ্যান্ডারসন অলিভার রবিনসনের ৯ বছর আগের কিছু টুইট বার্তা নিয়ে বিতর্কে উত্তাল ইংলিশ ক্রিকেট, লর্ডসে অভিষিক্ত এই পেসারকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধও করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
![]()
এই ইস্যুতে কথা বলেছেন খোদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রবিস জনসন, নিষিদ্ধ করাটাকে বাড়াবাড়ি বলছে দেশটির ক্রীড়ামন্ত্রীও।তবে বিতর্ক যেন থামারই নয়, একের পর এক ক্রিকেটারের পুরনো সব বিতর্কিত টুইট উঠে আসছে। এবার টুইট বিতর্কে জড়িয়েছে জেমস অ্যান্ডারসনের নাম, তার ১১ বছর আগে করা একটি টুইটকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।
![]()
২০১০ সালের ২০ ফেব্রুয়ারি করা টুইটে স্টুয়ার্ট ব্রডকে সমকামী হিসেবে উল্লেখ করেছেন অ্যান্ডারসন। টুইটে অ্যান্ডারসন লিখেন, “নতুন ভাবে চুল কাটার পর ব্রডকে প্রথম বার দেখলাম। ঠিক জানি না, তবে আমার মনে হল ওকে ১৫ বছরের সমকামীদের মতো দেখাচ্ছে।” ১১ বছর আগে করা টুইট নিয়ে কথা বলতে হয়েছে জেমস অ্যান্ডারসনকে, টুইটটিও সরিয়ে ফেলা হয়েছে।
![]()
তবে স্ক্রিনশট গুলো এখনো ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে, বিতর্কিত এই টুইটকে ভুল হিসেবে উল্লেখ করে সবাইকে এটা থেকে শিক্ষা নিতে বলেছেন অ্যান্ডারসন। ইংলিশ এই পেসার বলেন, “১০-১১ বছর আগের ঘটনা। আমি এখন সম্পূর্ণ অন্য একটা মানুষ। আমার মনে হয় এটাই সমস্যা, জীবন বদলে যায়, কিন্তু ভুলগুলো থেকে যায়।
![]()
বহু পুরনো টুইট থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেদের বদলে ফেলার চেষ্টা করি।” গত ২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ২৭ বছর বয়সী অলিভার রবিনসনের, তবে সেদিনই ৯ বছর আগে করা বেশকিছু ইসলাম বিদ্বেষী ও বর্ণবিদ্বেষমূলক টুইট ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় ক্ষমাও চেয়ে নেন রবিনসন, তবে শেষ রক্ষা হয়নি তার;
![]()
নিষিদ্ধ হয়ে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়তে হয়েছে অভিষেকে ৭ উইকেট ও ৪০ রান করা অলিভার রবিনসনকে













































