প্রচ্ছদ দৈনিক খবর

এবার সিনেমার গান থেকে নোবেল আউট

10
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ার নিয়ে চারদিকে যখন অন্ধকার দেখছিলেন তখন তার পাশে এসে দাঁড়িয়েছিলো সাউন্ডটেক। দেশের ঐতিহ্যবাহী এই সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটি অবশেষে সারেগামাপা তারকা মাঈনুল আহসান নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করে নিলো।

নানা বিতর্কের পর সম্প্রতি একজন বিনোদন সাংবাদিককে অপহরণের হুমকি দিয়েছেন এই ভাইরাল তারকা। এ প্রেক্ষিতে তাকে সতর্ক করে নিন্দা জ্ঞাপন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি৷ তাকে বয়কটের ঘোষণা দিচ্ছেন সংগীতাঙ্গনের অনেকে৷

এবার নোবেলের নানা বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে তাকে নিজের সিনেমার গান থেকে বাদ দিলেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। তার ‘অমানুষ’ সিনেমার শিরোনাম সংগীতে কণ্ঠ দেয়ার কথা ছিলো নোবেলের।

এ বিষয়টি নিশ্চিত করে অনন্য মামুন বলেন, ‘বেয়াদবকে দিয়ে আমার অমানুষ সিনেমার টাইটেল সং করার কথা ছিলো, বাদ। এটাই আমার প্রতিবাদের ভাষা।’মামুনের ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করছেন নিরব, মিথিলাসহ আরও অনেকেই