প্রচ্ছদ দৈনিক খবর

এবার বড়পর্দা কাঁপাতে আসছে অপু-জয়

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। ‘প্রেম প্রীতির বন্ধন’ শিরোনামের এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী। উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বাঁধছেন অপু-জয়।

আজ (১৭ মে) দুপুরে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় শুটিং। প্রথম লটে একটানা ১২ দিন শুটিং করা হবে। নায়ক জয় বলেন, অপু বিশ্বাসের বিপরীতে প্রথম অভিনয় করছি। আশা করছি, আমাদের জুটিকে দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।

এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়। অপু-জয় ছাড়াও ‘প্রেম প্রীতির বন্ধন’-এ আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে। এদিকে অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ এবং ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।