ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স ও চিত্রনায়ক ইমন। ইমন ক্যারিয়ারের শুরুতে অ’পু বিশ্বা’সের সঙ্গে জুটি বেঁধে অ’ভিনয় করেন ‘এক বুক ভালবাসা’ নামের সিনেমায়। এরপরে আর তাদের একসঙ্গে সিনেমায় দেখা মেলেনি।
এবার আবার তারা জুটি বেঁধেছেন, তবে কোনো সিনেমায় নয়, পোশাকের ব্যান্ড রয়েল মালাবারের মডেল হিসেবে কাজ করলেন তারা।গতকাল মঙ্গবাল (১ জুন) রাজধানীর উত্তরায় রয়েল মালাবারের কার্যালয়ে ফটোশুট অংশ নেন অ’পু-ইমন। গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের ড্রেস ও জুয়েলারি ব্যবহার করা হয়। নাঈম আহমেদের ক্যামেরায় অ’পু-ইমনের সঙ্গে মডেল হয়েছেন আনিলা তানজুম, সায়েম খান সাইফ ও জুবায়ের।’
অ’পু বিশ্বা’স বলেন, ‘ফ্যাশন আমাদের কাজের একটা অংশ। ফ্যাশন সচেতন হয়েই আমাদের কাজ করতে হয়। রয়েল মালাবাসের পোশাক ও জুয়েলারি বেশ ভালো। ডিজাইনগুলো আমা’র কাছে বেশ ভালো লেগেছে। মানের দিকদিয়েও ভালো যে কারণেই এর ফটোশুট করেছি। খুব সুন্দর একটি কাজ হয়েছে।’
ইমন বলেন, ‘অ’পু বিশ্বা’স একজন গুনী অ’ভিনেত্রী। আমা’র ক্যারিয়ারে শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছি। এর পরে আর সিনেমা করা হয়নি। আজ মালাবারের ফটোশুটে তার সঙ্গে কাজ করেছি। বেশ ভালো লেগেছে। তিনি কাজের ক্ষেত্রে বেশ হেল্পফুল।’অ’পু বিশ্বা’স বর্তমানে ‘প্রে’ম প্রীতির বন্ধন’ সিনেমা’র শুটিং করছেন। মুক্তির অ’পেক্ষায় রয়েছে ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নামের দুটি সিনেমা।













































