বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- আলোচনা-সমালোচনাকে তোয়াক্কা না করে গেয়েই চলেছেন হিরো আলম। বাংলা, আরবি, হিন্দি, চীনা, ইংরেজি ভাষার পর এবার ইন্দোনেশিয়ান ভাষায় গান গাইলেন তিনি।”
হিরো আলমের ইউটিউব চ্যানেলে আজ শনিবার গানটি প্রকাশ করা হয়েছে। এ গানের বিষয়ে হিরো আলম জানিয়েছেন, ইন্দোনেশিয়ান ভাষায় তার গাওয়া এ গানটি বিরহের। এক প্রেমিক যুগলের বিরহের গান।
প্রসঙ্গত, নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। অংশ নিয়েছিলেন নির্বাচনেও।
সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি একের পর এক গান গেয়ে যাচ্ছেন। সঙ্গীতজগতে আত্মপ্রকাশ নিয়ে হিরো আলম বলেন
আমি তো মানুষের মন রাঙাতে চাই। ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না।
ভিডিওটি দেখুন













































