প্রচ্ছদ দৈনিক খবর

এতিম মেয়ের জন্য আইনি সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমি

1
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছা’ত্রী মোসারাত জাহান মুনিয়ার লা’শ উ’দ্ধারের ঘটনায় তার পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অ’প’রাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বুধবার (২৮ এপ্রিল) তার নিজের ফেসবুকে পেইজেও লাইভে এসে ব্যারিস্টার সুমন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘মুনিয়ার বাবা-মা কেউ পৃথিবীতে নেই। এই এতিম মে’য়ের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি ভালো আইনজীবী না পান তাহলে আমি মুনিয়ার পক্ষে দাঁড়াতে চাই। তার পরিবারকে আমি আইনি সহায়তা দিতে চাই।’

প্রধানমন্ত্রীর প্রতি প্রত্যাশা ব্যক্ত করে ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি আমা’র নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই আবেদন রাখবো, নেত্রী আপনি তো শক্তিশালী যু’দ্ধাপরাধীদেরও ৩০/৩৫ বছর পরে হলেও বিচারের মুখোমুখি করেছেন। তাই আমা’র বিশ্বা’স জনগণের যে প্রত্যাশা আপনার ওপর, বসুন্ধ’রা হোক বা যে শিল্প প্রতিষ্ঠানই হোক না কেন, তাদের যেকোনও ধরনের অ’প’রাধ আপনি যতদিন নেতা হিসেবে থাকবেন, নিশ্চয়ই তাদের বিচার এই মাটিতে হবে। সুষ্ঠু বিচার হবে এবং জনগণের সামনে এটা প্রমাণিত হবে যে আপনি কোনও কিছুতেই পিছপা হননি। সে যে-ই হোক না কেন।’

একইসঙ্গে এই ‍মৃ’ত্যুর ঘটনায় দল-মত নির্বিশেষে এই মুক্তিযোদ্ধার সন্তানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এছাড়া, বিভিন্ন মিডিয়ায় মুনিয়া ভিকটিম হওয়া সত্ত্বেও তার ছবি প্রকাশ করা হলেও আ’সামির ছবি প্রকাশ না করায় নিন্দা জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী।