ভারতের উদীয়মান ক্রিকেটারদের তৈরি করা, তাঁদের সঠিক পরামর্শ দিয়ে সাফল্যের রাস্তা দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বহু তরুণই ধোনির পরামর্শ মেনে সাফল্য পেয়েছেন। হয়তো সরাসরি নয়। কিন্তু পরোক্ষ ভাবেই জাতীয় দলকে সাহায্য করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। জানেন কী ভাবে?
![]()
ভারতের উদীয়মান ক্রিকেটারদের তৈরি করে, তাঁদের সঠিক পরামর্শ দিয়ে। বহু তরুণই ধোনির পরামর্শ মেনে সাফল্য পেয়েছেন। এর বড় উদাহরণ দীপক চাহার। জাতীয় দলের টি-টোয়েন্টি ক্রিকেটারে অন্যতম নির্ভরযোগ্য বোলার দীপক চাহার। তিনি ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেই নিজেকে তৈরি করেছেন। দীপক চাহার জানিয়েওছেন, ‘মহেন্দ্র সিং ধোনির দলে খেলার আমার স্বপ্ন ছিল। ওঁর অধিনায়কত্বে আমি অনেক কিছুই শিখেছি।
![]()
আমাকে দায়িত্ব নিতে যেমন শিখিয়েছে, তেমনই আমার বোলিংয়ের উন্নতি হয়েছে ওঁর পরামর্শ মেনেই। সিএসকে বোলারদের মধ্যে একমাত্র আমিই পাওয়ার প্লে-তে তিন ওভার বল করি। আর সেটা মহেন্দ্র সিং ধোনির জন্যই সম্ভব হয়েছে। ও তো আমাকে পাওয়ার প্লে বোলার বলে।’ আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে-তে বল করাটা খুব সহজ বিষয় নয়। কারণ প্রথম ৬ ওভারেই রানের গতি বেশি থাকে। সেখানে চাহার কিন্তু ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দেন।
![]()
কম রান তো দেনই। সঙ্গে উইকেটও তুলে নেন। আর চাহারকে তৈরি করার পিছনে বড় ভূমিকা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কেরও।













































