মডেল বলতে আম’রা বুঝি অ’তীব সুন্দরী। কিন্তু মডেল হওয়ার জন্য কি শুধু সৌন্দর্য যথেষ্ঠ? সুন্দরী না হলে কী’ মডেল হওয়া যাবে না? এসব ভুল ধারণা। মডেল হতে এমন কোন নিয়ম নেই।
আ’মেরিকার জনপ্রিয় ফ্যাশন মডেল মেহগনি গেটার। তার একটি পা অস্বাভাবিক রকমের ফোলা। সেই এক পায়ের ওজন ৪৫ কেজি। এজন্য প্রায়ই তাকে বিড়ম্বনায় পড়তে হয়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাকে নানা কু’রুচিপূর্ণ মন্তব্য সহ্য করতে হয়। অনেক নেটাগরিক তার পা কে’টে ফেলতেও বলেন!
মেহগনি বলেন, ‘ছোটবেলায় আমি ভাবতাম যে ঈশ্বর নিশ্চয়ই আমায় অ’ভিশাপ দিয়েছেন। নিজেকে সুন্দর মনে হওয়া তো দূরের কথা, সব সময় হীনম্মন্যতায় ভুগতাম। আমা’র নিজেকে এই বিশ্বের, এই প্রকৃতির সব চেয়ে কুৎসিত প্রা’ণী বলে মনে হত। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।’
তিনি আরো বলেন, ‘এখন বুঝতে পারি যে আমা’র মনোবল অসাধারণ বলেই ঈশ্বর আমায় এমন করে তৈরি করেছেন। তিনি জানতেন যে আমি হেরে যাব না। আমি যাতে আমা’র মতো আরো পাঁচজনের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই তিনি আমায় এই অ’সুখ উপহার দিয়েছেন।’
জানা গেছে, ছোট থেকেই লিম্ফাডেমা নামের এক বিরল অ’সুখে আ’ক্রান্ত মেহগনি। এই অ’সুখে শরীরের বিশেষ কোনো এক অংশের কোষে জলীয় পদার্থ জমা হতে থাকে আর সেই থেকে ওই অংশটি ভ’য়ংকর ফোলা আকৃতি ধারণ করে।
একদম ছোটবেলায় যখন মেহগনির এই অ’সুখ ধ’রা পড়েছিল, তখন সবার মতো তার মা তিমিকা গেটারও ভ’য় পেয়েছিলেন। তবে তিনি মনোবল হারাননি, সবসময় মে’য়ের পাশে থেকেছেন। আর সেটাই মেহগনির চলার পথে, মা’থা উঁচু করে বাঁ’চার পথে প্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
এদিকে নিজেকে ঠিক রাখার জন্য মেহগনিকে নিয়মিত ফিজিওথেরাপি এবং শরীর থেকে জলীয় পদার্থ বের করার ব্যায়ামের উপর নির্ভর করতে হয়। মাঝে মাঝে তাকে হাসপাতা’লেও ভর্তি হতে হয়।













































