প্রচ্ছদ দৈনিক খবর

এক দিনে ১৫০৪ রোগী শনাক্ত, মৃত্যু আরও ২৬ জনের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেশে করো’নাভাই’রাসে আ’ক্রান্তদের মধ্যে গত একদিনে আরও ২৬ জনের মৃ’ত্যু হয়েছে, সংক্রমণ ধ’রা পড়েছে আরও ১ হাজার ৫০৪ জনের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আ’ক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন হয়েছে। আর করো’নাভাই’রাসে মৃ’তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩১০ জন।

সরকারি হিসাবে, আ’ক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯জন।

বাংলাদেশে করো’নাভাই’রাসের প্রথম সংক্রমণ ধ’রা পড়েছিল গতবছর ৮ মা’র্চ; তা সাড়ে সাত লাখ পেরিয়ে যায় গত ২৭ এপ্রিল। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মা’র্চ দেশে প্রথম মৃ’ত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ মে তা সাড়ে ১২ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃ’ত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।