প্রচ্ছদ দৈনিক খবর

এক ঘণ্টায় ৪ বার কেঁপে উঠল সিলেট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আবারো সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় চারবার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প হয়। এরপর বেলা ১১টা ৩০ মিনিটে এবং ১১ টা ৩৪ মিনিটে ফের ভূকম্পন অনুভূত হয়। এ সময় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে।

তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঢাকা থেকে সিলেট আবহাওয়া অফিসকে কিছু না জানানোর কারণে ভূমিকম্পের মাত্রা কত ছিল কিংবা এর উৎপত্তিস্থল কোথায় সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলতে পারছেন না সিলেট আবহাওয়া অফিস।

ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।

সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ঢাকা থেকে রিপোর্ট না এলে এর মাত্রা ও উৎপত্তিস্থলের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। তবে দ্রুত রিপোর্ট চলে আসবে। ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।