ঘটে গেল বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা। আর এতে সবার মনে একটাই প্রশ্ন কী’ হতে যাচ্ছে? সাকিব কী’ শা’স্তি পেতে যাচ্ছে? সাকিবের শা’স্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে
ম্যাচ রেফারির রিপোর্টের জন্য অ’পেক্ষা করার কথা বলেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।
বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচে অনেক কিছুই ঘটে থাকে। আজকে এমনই ঘটনা আম’রা দেখলাম। যা ফেসবুক লাইভ, ইউটিউবের মাধ্যমে সবাই দেখেছে। সাকিবের ঘটনাটি দুর্ভাগ্যজনক। আম’রা আশা করি এমন ঘটনা আর ঘটবে না।’
এই ব্যাপারে তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেন এটা আইসিসির স্বীকৃত ম্যাচ। এসব দেখার জন্য আমাদের প্যানেল আছে। এটা দেখে থাকেন বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’













































