প্রচ্ছদ দৈনিক খবর

এই আম্পায়ার মাঠে নামলেই ম্যাচ হারে ভারত, বললেন ওয়াসিম জাফর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রিচার্ড কেটেলবরো যখনই ভারতের বিপক্ষে আম্পায়ারিং করেন, ম্যাচটি যদি হয় নক তখনই ম্যাচ হারে ভারত। এমনটিই ঘটে আসছে শেষ ৭ বছর যাবৎ। তাই এই অলক্ষুণে আম্পায়ারকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখতে চাননা সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

২০১৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু। ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এমনকি সর্বশেষ ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, সব গুলো ম্যাচেই ভারতীয় দলের জন্য দুর্ভাগ্যজনক হয়ে দেখা দিয়েছে আম্পায়ার হিসেবে মাঠে কেটেলবরোর উপস্থিতি। এই বিষয়টি নিয়েই মজার মিম বানিয়ে তা টুইটারে শেয়ার করেছেন ওয়াসিম জাফর।

পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আম্পায়ার হিসেবে যাকে দেখতে চান তার ছবিও দিয়েছেন তিনি। মজা করেই লঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনার ছবি দিয়েছেন এই প্রাক্তন খেলোয়াড়