বৈশ্বিক মহামারি করোনার ভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয় বন্দী থেকেই মাঠে নামতে হচ্ছে ক্রিকেটারদের। বিভিন্ন মেয়াদে হোটেলে একা এক রুমে বন্দী থাকায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরছেন ক্রিকেটাররা। তবুও করোনা পরিস্থিতির মধ্যেও পুনরায় তারা মাঠে ফিরতে পারায় কিছুটা হলেও স্বস্তি অনুভব করেছেন।
![]()
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ সব জায়গায় সরব ক্যারিবিয়ান হার্ড হিটার আন্দ্রে রাসেল। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লীগ(পিএসএল) খেলতে অবস্থান করেছেন সংযুক্ত আরব আমিরাতে। সেখানেই হোটেল বন্দী জীবন নিয়ে কথা বলেছেন গণমাধ্যমে। জৈব সুরক্ষা বলয়ের অস্বস্তিকর সময় নিয়ে রাসেল বলেন, ‘এই কোয়ারিন্টিনে থাকা অন্য কোন খেলোয়াড়, কোচ বা অন্য কারও কথা আমি বলতে পারছি না
![]()
কিন্তু আমার জন্য এটি আসলেই মানসিক কষ্টদায়ক।’ তিনি আরো যোগ করে বলেন, ‘কারণ এক বাবল থেকে আরেক বাবল, ঘড়েও আবদ্ধ, আপনি একটু হাঁটতেও যেতে পারবেন না, আপনি কোন জায়গায় যেতে পারবেন না, আপনি সামাজিকতার বাইরে এটা আসলেই অন্যরকম।’ তবে মাঠে খেলা চলায় কিছুটা হলেও খুশি রাসেল। তিনি বলেন, ‘কিন্তু দিন শেষে, আমি বেজার নয়, আমি খুশি যে আমরা এখনও খেলছি,
![]()
আমরা এখনও আমাদের কাজ করতে পারছি। তাই এটা আমাদের জন্য কঠিন। এমনকি আমরা এটার সঙ্গে অভ্যস্ত হলেও যন্ত্রণাদায়ক।’ আন্তর্জাতিক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে রাসেলের সামনে বেশ ব্যস্ত সূচি। পিএসএল শেষে ঘড়ের মাঠে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-২০ সিরিজে খেলবেন তিনি। এরপর আবার জ্যমাইকা তালাওয়াসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে(সিপিএল)।













































