সারা দেশ জুড়ে বর্তমান লকডাউন চলছে। তাই সিনেমা হল শপিং মল ও শ্যুটিং ফ্লোর সমস্ত কিছুই বন্ধ। এদিকে শ্যুটিং বন্ধ থাকলেও বন্ধ নেই ফটোশ্যুট। পাশাপাশি বাড়িতে থেকেই ফোনের মাধ্যমে চলছে শ্যুটিং। টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সময় অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী ঊষসী। এখন তিনি মেতেছেন পাশ্চাত্য লুকে। প্রায় প্রতিদিন ওয়েস্টার্ন সাজে সেজে উঠছেন তিনি। সোশ্যাল মিডিয়ার পেজে তার একের পর এক ছবি। ইন্ডিয়ান থেকে পাশ্চাত্যের দিকে ঝোক বেশি তাহলে কি বিদেশী কারো প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। সম্প্রতি দিদি নং ওয়ান শোতে এসেছিলেন, সেখানে বলেন যে মনের মানুষ থাকে অনেক দূরে।
বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন উষসী রায়। জী বাংলায় ‘বকুল কথা’ ধারাবাহিকের বামাধ্যমে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী। ‘মিলন তিথি’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশন জগতে প্রবেশ করেন উষসী। এখনো পর্যন্ত চারটে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু তা সত্ত্বেও নিজের জনপ্রিয়তা কিছু অংশে কম নয়।
তার পরিচিতি সকলে পায় ‘বকুল কথা’ ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকে তার চরিত্র পুরো উল্টো ক্যারেক্টার ছিল। বকুল কথা গল্পে বকুল নামে একটি মেয়ের জীবনের গল্প।বকুলের সাথে ঋষির যখন বিয়ে হয় তার ঘরে একদমই মন ছিল না। ধারাবাহিকে বকুলের ভূমিকায় দেখা যায় হানি বাফনা। দর্শকরা তাদের দুজনকেই পছন্দ করতো। খুব অল্প সময়ের মধ্যেই তাদের পরিউচিতি বাড়ে। টিআরপিতে এগিয়ে আসে এই ধারবাহিক।
অভিনেত্রীর এই দুটি ধারাবাহিকের পর তিনি জী বাংলাতেই আরেকটি ধারাবাহিকে অভিনয় করেন। এরপর ডাক্তার কাদম্বিনীর জীবনের উপর ‘কাদম্বিনী ধারাবাহিকে অভিনয় করেন উষসী। এরপর তাকে এখনো নতুন কোনো ধারাবাহিকে এখনো দেখা যায়নি। সম্প্রতি জি বাংলার রান্নাঘরে হোলি স্পেশাল পর্বে সঞ্চালিকার ভূমিকায় হাজির হয়েছিলেন ঊষসী। এছাড়াও ইস্কাবনের রানী নামে একটি ছবিতে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে।
https://platform.instagram.com/en_US/embeds.js













































