প্রচ্ছদ দৈনিক খবর

ঈদ সামনে রেখে বাড়তে পারে লকডাউন, চালু হবে গণপরিবহন

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নাভাই’রাসের সংক্রমণ প্রোধে সরকার চলামান লকডাউনের মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে। করো’না সংক্রমণ পরিস্থিতিতে ঈদের আগে আরেক দফা বিধি-নিষেধ বা ‘লকডাউন’ বাড়তে পারে। তবে সীমিত পরিসরে গণপরিবহন চালু করার চিন্তা-ভাবনা করছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৫ মে লকডাউনের মেয়াদ শেষে ঈদের আগে কর্ম’দিবস পাওয়া যাবে ৬ (বৃহস্পতিবার), ৯ (রোববার) ও ১১ মে (মঙ্গলবার)। এর মধ্যে ৭ ও ৮ মে হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এরপর ১০ মে (সোমবার) হচ্ছে শবে কদরের ছুটি।

গণমাধ্যমকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ের ওপর আমাদের চিন্তা-ভাবনা চলছে যে, আম’রা কী’ করব।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ৫ তারিখের পর বিধিনিষেধের কী’ হবে সেটা এখনো চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে। আম’রা ৫ তারিখের আগেই সিদ্ধান্ত জানিয়ে দেব।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মক’র্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ঈদের আগে যেহেতু কর্ম’দিবস কম সেহেতু বিধিনিষেধ চলমান রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহণ চলাচলের অনুমতি দেওয়া হতে পারে।