প্রচ্ছদ দৈনিক খবর

ঈদে বাড়ি যাবার পথে ৫ কিমি হেঁটে পদ্মার চরেই সন্তান জন্ম দিলেন তিনি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ঈদ মানে ঘরে ফেরার উৎসব। দৈনন্দিন ব্যস্ততা ভুলে ঈদ আনন্দ উদযাপন করতে কয়েক দিনের জন্য বাড়ি ফেরেন সবাই।

নতুন খবর হচ্ছে, করো’নাকে উপেক্ষা করে মানুষ বাড়ি যাবার ল’ড়াইয়ে হাল ছাড়ছেন না। তাদেরই একজন সুরমা আক্তার। স্বামী মো. নাহিদ মিয়ার সঙ্গে ঢাকার লালবাগে তার বসবাস। অন্তঃসত্ত্বা সুরমা ঈদের আগে রওনা হয়েছিলেন মায়ের বাড়ি বরগুনার আমতলীর পথে। দূরপাল্লার গণপরিবহন বন্ধ, পদ্মা পাড়ি দেওয়ার নৌযানও চলে না। অ’তি ক’ষ্টে একটি ট্রলারে করে এসে নামেন জাজিরার পদ্মা নদীর চরে। সেখান থেকে পাঁচ কিলোমিটার হাঁটার পর প্রসববেদনা ওঠে তার।

তখন চরের একটি বাড়িতে নেয়া হয় সুরমাকে। সেখানেই বিকেল পাঁচটার দিকে কন্যাসন্তান জন্ম দেন তিনি। আনন্দে মেতে ওঠেন ওই নারীর স্বজন ও মাঝিকান্দি গ্রামের মানুষ।