প্রচ্ছদ দৈনিক খবর

ঈদে বাজারে এলো কাবিলা টি-শার্ট!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাট’ক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলো যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। বাস্তব জীবনেও কাবিলা চরিত্রের প্রভাব বেশ পরিলক্ষিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ঈদে বাজারে দেখা গেল কাবিলা টি-শার্ট।

বুধবার (৫ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি টি-শার্টের ছবি শেয়ার করে নাট’কটির নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন- ফ্যান মেইড, #কাবিলা #ব্যাচেলর পয়েন্ট।

অমির সেই পোস্টে নেটাগরিকরা মন্তব্যের জোয়ার বইয়ে দিয়েছেন। সেখানে একজন আরেকটি টি-শার্টের ছবি পোস্ট করে লিখেছেন, দিস ইজ পাশা। আরেকজন লিখেছেন- কাবিলারে তো পাইলাম, রোকেয়া কোনাই তুই?

গেলো ১৩ এপ্রিল শেষ হয়েছে নাট’কটির তৃতীয় সিজন। শেষ পর্বে ঘটনাক্রমে পু’লিশের হাতে ধ’রা পড়েছে কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে নাট’কটি শেষ হলেও দর্শকের আগ্রহের মাত্রা কমেনি। তাদের একটাই চাওয়া- ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ফোর আসুক। তবে পরবর্তী সিজন কবে শুরু হবে কিংবা আদৌ শুরু হবে কিনা সে বিষয়ে পরিষ্কার কোন বার্তা না দিলেও দর্শকদের কিছুটা আশার আলো দেখিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

তিন সিজনের জনপ্রিয়তা দর্শকের মধ্যে প্রা’ণবন্ত রাখতে চতুর্থ সিজন আসবে কিনা সে প্রসঙ্গে নির্মাতা জানিয়েছিলেন, ‘জানি না সিজন ফোর করব কি না। তবে এইটুকু নিশ্চিত করে বলছি- যদি জীবিত থাকি এবং সুস্থ থাকি তাহলে কখনো না কখনো, কোন না কোন মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব, কেমন আছে আপনাদের প্রিয় চরিত্রগুলো।’