আসন্ন ঈদে উপলক্ষে আসছে শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ ‘বিলাপ’। এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘বিলাপ’-এর ট্রেলার। যা রীতিমত সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। ২ মিনিট ৪২ সেকেন্ডের ঝলকে ‘বিলাপ’ দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে।
শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ ‘বিলাপ’। সেই সাথে সে শরিফুল রাজের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। জাকিয়া বারী মম এবং রুনা খানকে ব্যতিক্রমধ’র্মী দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ট্রেলার দর্শকদের কাছে এতটা সমাদৃত হবে তা ভাবিনি। পুরো টিম দর্শক প্রতিক্রিয়া দেখে খুবই এক্সাইটেড। আমা’র ধারণা পুরো সিরিজের ৫টি খণ্ডই দর্শকদের একটি ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ঈদ বিনোদনে একটি ভিন্নমাত্রা যোগ করবে।
ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, হঠাৎ করেই ঢাকা শহর থেকে র’হস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শি’শু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খু’নের ঘটনা। পু’লিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অ’প’রাধের কোন ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভ’য়ংকর গুপ্তঘা’তক চক্রের। এভাবে এগিয়ে যাবে গল্প।













































