আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করো’নার দ্বিতীয় ঢেউ খুবই মা’রাত্মক। বিপুল টাকা খরচ করে সরকার টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তা বিনামূল্যে দিচ্ছে। সামনে করো’নার টিকা আরও আসবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঈদে আনন্দ করুন, কিন্তু জীবনের ঝুঁ’কি নেবেন না। যারা মা’রা গেছেন করো’নায়, তাদের কথাটা মা’থায় রাখবেন।
চলমান করো’না পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অ’তিসম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রায় ১ লাখ কৃষক পরিবারে নগদ সহায়তা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রবিবার (২ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সমাজের বিত্তবানদের মহামা’রিতে ক’ষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়াতে হবে। আন্তঃজে’লা যান চলাচল বন্ধ থাকায় কাজ হা’রানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে কোথাও কোনো সহায়তার প্রয়োজন হলে যাতে সেটা করা যায়, সেজন্য জে’লা প্রশাসকদের অনুকূলেও অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
শেখ হাসিনা বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে মানুষের সেবা করে যাচ্ছে আওয়ামী লীগ। সবসময় দুর্গত মানুষের পাশে আওয়ামী লীগ রয়েছে। মহামা’রির এই সময়ে দলের নেতা-কর্মীরা মাঠে রয়েছেন।
তিনি আরও বলেন, বিরোধীদলে থাকা অবস্থাতেও মানুষের পাশে ছি আওয়ামী লীগ। অন্যান্য রাজনৈতিক দল, যারা সরকার উৎখাতের কথা বলেন। তারা আজ মানুষের পাশে নেই কেন? বুদ্ধিজীবীদের পরাম’র্শ বা বুদ্ধি তখনই পাওয়া যায়, যখন সব সিদ্ধান্ত বা কাজ সরকার সম্পন্ন করে ফেলে।
শেখ হাসিনা বলেন, বিরোধীদলকে মানুষের সেবা করে আস্থা অর্জন করতে হবে। দেশকে কিভাবে এগিয়ে নিতে হবে, সেটা আওয়ামী লীগ জানে।













































