প্রচ্ছদ দৈনিক খবর

ঈদের আগে বাড়ল সোনার দাম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে ফের দেশের বাজারে স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সম্প্রতি আজ সোমবার (১০ মে) দুপুর ১টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় জরুরি সভা করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বাজুসের কার্যনির্বাহী কমিটির সভা করে প্রতি গ্রাম স্বর্ণের দাম ২০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২৩৩৩ টাকা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক দিলীপ কুমা’র আগরওয়ালা বলেন, জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক (দিলীপ কুমা’র আগরওয়ালা) স্বাক্ষরিত বি’জ্ঞপ্তিতে আরো বলা হয়, করো’নার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আম’দানি পর্যায়ে শুল্ক জটিলতার (উপকরণ কর রেয়াত) কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণবার আম’দানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মা’র্কে’টে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সোমবার (১০ মে ) দুপুর ১টা থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

এর আগে গত ৯ মা’র্চ সোনার দাম কমিয়েছিল বাজুস। যা ১০ মা’র্চ থেকে কার্যকর হয়। তখন বাজুস জা‌নি‌য়ে‌ছিল, করো’নাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যে অস্থির আন্তর্জাতিক সোনার বাজারে দাম কিছুটা নিম্নমুূখী। এজন্য দেশীয় জুয়েলারি বাজারে অচলাবস্থা কা’টাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে সোনার দাম কমা‌নো হ‌য়ে‌ছে।

বর্তমান প্রেক্ষ্যপটে বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৪৪৩ টাকায়, ২১ ক্যারেটের স্বর্ণ ৬৮ হাজার ২৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৫৯ হাজার ৫৪৪ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৪৯ হাজার ২২ টাকায় বিক্রি হচ্ছে।