প্রচ্ছদ দৈনিক খবর

ঈদের আগেই বিশেষ অনুদান পাচ্ছেন যেসব শিক্ষকরা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মহামা’রি করো’নাভাই’রাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার নন-এমপিও শিক্ষক-কর্মচারী। তবে আশার খবর এসব শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।

ইতোমধ্যে টাকা বরাদ্দ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষককে ৫ হাজার টাকা এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে আড়াই হাজার টাকা করে বরাদ্দ দেয়া হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ঈদের আগেই এ অর্থ বিতরণ করা হতে পারে।

সূত্র জানায়, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে নন এমপিও শিক্ষকদের আর্থিক অনুদান দেয়ার বিষয়টি উত্থাপিত হলে সায় মেলে। এরপর অর্থ মন্ত্রণালয় গত বছরের তালিকা ধরে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন, যা অনুমোদনের অ’পেক্ষায়।

এসব প্রতিষ্ঠান সরকার থেকে কোনো বরাদ্দ পায় না। প্রধানমন্ত্রী তার ‘বিশেষ অনুদান’ এর খাত থেকে প্রণোদনা হিসেবে বরাদ্দ দেন। ৬৪ জে’লা প্রশাসকের মাধ্যমে তা বণ্টন করা হয়।উল্লেখ্য, গতবছর বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোকে (ব্যানবেইস) প্রকৃত শিক্ষক-কর্মচারীদের তথ্য খুঁজে বের করতে দায়িত্ব দেয়া হয়।

প্রতিষ্ঠানের ডাটাবেসে থাকা ৬৪ জে’লার ৮ হাজার ৪৯২টি স্কুল ও কলেজের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীসহ মোট ১ লাখ ৫ হাজার ৭৮৫ জনের তালিকা শিক্ষা মন্ত্রণালয়কে দেয়া হয়। এরপর তা স্থানীয় প্রশাসনের মাধ্যমে যাচাই-বাছাই করা হয়।