প্রচ্ছদ বিনোদন

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ৮ম জন্মদিন, ডিলিট হয়ে যাওয়া দৃশ্য শেয়ার করলেন দীপিকা পাড়ুকোন!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।দীপিকার সঙ্গে অভিনেতা রণবীর কাপুরের সম্পর্কের কথা নিশ্চই কারোর অজানা নয়, কিন্তু এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। দীপিকা রণবীর সিংকে বিয়ে করেছেন। কিন্তু আবারো সেই রণবীর কাপুরের সঙ্গে দীপিকার পুরোনো প্রেম উঠে আসে বিভিন্ন মহলে । ২০১৩ সালে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সময় থেকে রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের সম্পর্ক নিয়ে সরগরম হয়ে ওঠে শোবিজ অঙ্গন।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির ৭ বছর পূর্ণ হওয়ার পর রণবীর-দীপিকার একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে সিনেমার প্রমোশনে রণবীরকে আলতো ছোঁয়ায় আদর করতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে । এমনকি ওই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।বিতর্কের মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

তবে এবার ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ৮তম জন্মদিনে এই ছবির ডিলিট হয়ে যাওয়া দৃশ্য শেয়ার করলেন বলিউড অভিনেত্রী দীপিকা। এই দৃশ্যে দেখা গিয়েছে, রণবীর কাপুর এসে দীপিকাকে বলছেন হাতে মাত্র একদিন রয়েছে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে। সেই দৃশ্যেই যে অংশগুলি ছবিতে আর রাখা হয়নি, সেটি এদিন শেয়ার করা হয়েছে। দেখুন সেই দৃশ্যটি…

https://platform.instagram.com/en_US/embeds.js