প্রচ্ছদ আলোচিত সংবাদ

ইসলামি বক্তার নিখোঁজে ফেসবুকে আসিফ নজরুলের প্রতিবাদ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে শুক্রবার (১১ জুন) গভীর রাতে আ’লোচিত ইস’লামি বক্তা আবু ত্ব-হা মোহাম্ম’দ আদনান নি’খোঁজ হয়েছেন বলে অ’ভিযোগ উঠেছে। এছাড়াও তার সঙ্গে নি’খোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্ম’দ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

পরিবারের পক্ষ থেকে অ’ভিযোগ করা হচ্ছে, নি’খোঁজ হওয়ার পর থা’নায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পু’লিশ তা নেয়নি। এদিকে, আদনানের মতো ইস’লামি বক্তার নি’খোঁজের পর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক. আসিফ নজরুল।

আজ সোমবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আদনানের ঘটনার সাথে জ’ড়িতদের দ্রুত শা’স্তি দাবি করেন তিনি।স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, ‘যে দেশে মডেল ম’সজিদ হয় সেখানে আলেম উলামা’রা এতো হু’মকির মুখে থাকে কিভাবে? কিভাবে নিঁখোজ হয়ে যায় আবু তোহা মোহাম্ম’দ আদনানের মতো একজন নির্বিরোধী ইস’লামিক বক্তা? অবিলম্বে আদনানের সন্ধান চাই, যারাই জ’ড়িত আছে এর পেছনে তাদের দৃষ্টান্তমুলক শা’স্তি চাই।’

এদিকে নি’খোঁজ আবু তোহা মোহাম্ম’দ আদনানের শ্যালক জাকারিয়া হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন আবু ত্ব-হা ও তার সঙ্গীরা। পরে গাবতলী থেকে তারা নি’খোঁজ হন বলে জানতে পেরেছি। সর্বশেষ রাত ২টা ৩৬ মিনিটে যখন আবু ত্ব-হার সঙ্গে যোগাযোগ হয়, তখন তিনি ঢাকার গাবতলীতে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তাদের অবস্থান স’ম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নি’খোঁজের পরদিন শুক্রবার আবু ত্ব-হার স্ত্রী’ দারুসসালাম থা’নায় লিখিত অ’ভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।’