প্রচ্ছদ দৈনিক খবর

ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে বিজয় দাবি হামাসের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

যু’দ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজার রাস্তায় উল্লাসরত ফিলি’স্তিনিদের উদ্দেশে বক্তব্য রেখেছেন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক ঊর্ধ্বতন নেতা। ইস’রায়েলের সঙ্গে ল’ড়াইয়ে বিজয় দাবি করে তিনি বলেন, এটা বিজয়ের উচ্ছ্বাস। ইস’রায়েলি বিমান হা’মলায় ধ্বংস হয়ে যাওয়া বাড়ি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন হামাসের রাজনৈতিক শাখার দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আলা-হায়া। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইস’রায়েলের সঙ্গে যু’দ্ধবিরতির মধ্যস্ততা করেছে মিসর। এতে যু’ক্ত রয়েছে গাজার দ্বিতীয় শক্তিশালী গ্রুপ ইস’লামিক জিহাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় যু’দ্ধবিরতির সম্মতি আসার পর মধ্য রাত থেকে এটি কার্যকর হয়েছে।

গত ১০ মে থেকে গাজায় ইস’রায়েলের বিমান হা’মলায় ২৩২ ফিলি’স্তিনি নি’হত হয়েছে। এছাড়া আ’হত হয়েছে আরও এক হাজার নয়শ’। বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে এক লাখ ২০স হাজার মানুষ।

ইস’রায়েলি সে’নাবাহিনী জানিয়েছে হামাসহ গাজার বিভিন্ন গ্রুপ দেশটি লক্ষ্য করে চার হাজার তিনশ’ রকেট ছুঁড়েছে। তবে এর বেশিরভাগই প্রতিহত করেছে ইস’রায়েলে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এসব রকেট হা’মলায় ইস’রায়েলের ১২ নাগরিকের মৃ’ত্যু হয়েছে।

আল আকসা ম’সজিদে ইস’রায়েলি পু’লিশের অ’ভিযানের জবাবে হামাস রকেট হা’মলা চালালে গাজায় বিমান হা’মলা শুরু হয়। গাজার শত শত স্থাপনা লক্ষ্য করে বিমান হা’মলা চালানো হয়েছে। ইস’রায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই হা’মলায় হামাস বহু বছর পিছিয়ে পড়েছে।