আল্লাহ যে আমাদের বিজয়ের জন্যে প্রস্তুত করছেন, এ কথা শুনলে ভ্রু কুঁচকায় অনেকেই। যারা দ্বীনের জন্যে জীবন বাজি লাগাতে চায়, নৈরাশ্যবাদীরা তাদের পেছন থেকে টেনে ধরে রাখে।
এরা আসলে মন-মগজে পাশ্চাত্যের গোলাম হয়ে গেছে। নতুন খবর হচ্ছে,গাজায় একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এক প্রতিবন্ধী ফিলিস্তিনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছর বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন।
স্বজন ও কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবার (২০ মে) দোহাভিত্তিক আল-জাজিরা এমন খবর দিয়েছে। ৩৩ বছর বয়সী ইয়াদ সালহা, তার স্ত্রী আমানি ও তাদের মেয়ে বুধবার রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন।
তখনই সাগরপাড়ে তাদের বসবাসের ভবনটির সামনের অংশে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দাইর-আল-বালাহ ফ্ল্যাটের তিনটি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে যায়।













































