ইহু’দিবাদী ই’সরাইলের স’ঙ্গে স’স্পর্ক স্বা’ভাবিকীকরণ নিষি’দ্ধ করে কুয়েতের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। প্রেস টিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কুয়েতের জাতীয় সংসদ গাজা উপত্যকার ওপর সাম্প্রতিক ই’সরাইলি পাশবিক হা’মলা র তীব্র নি’ন্দা জা’নিয়ে বিলটি পাস করেছে। ফিলিস্তিন প’রিস্থিতি নিয়ে আলোচনা ক’রতে বৃহস্পতিবার কুয়েত জাতীয় সংসদের জ’রুরি অধিবেশন ডাকা হয়। অধিবেশনে সংসদ সদস্যরা ফিলিস্তিনি জাতির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ঘো’ষণা করেন।
তারা বলেন, পূর্ব জে’রুজালেম আল-কুদসকে (পূর্ব বায়তুল মুকাদ্দাস) রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতি কুয়েতের সংহতি ও সহমর্মিতা অব্যা’হত থাকবে।
কুয়েতের পার্লামেন্ট স্পিকার মা’রজুক আলী আল-ঘানেম বলেন, “ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের জনগণ ও সরকারের অব’স্থান জা’নিয়ে দিতে আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসেছে। ফিলিস্তিন হচ্ছে কুয়েতের প্রধান জাতীয় ইস্যু।” তিনি গাজা উপত্যকার বেসামরিক অব’স্থানগুলোতে ইহু’দিবাদী ই’সরাইলের সাম্প্রতিক ভ’য়াবহ আগ্রাসনের তীব্র নি’ন্দা জা’নান।
এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শায়খ আহমাদ নাসের আল-মোহাম্মাদ আস-সাবাহ বলেন, ফিলিস্তিনি জাতির প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত তাদের প্রতি কুয়েতের অকুণ্ঠ সমর্থন অব্যা’হত থাকবে। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, ‘দখলদার ই’সরাইল স’ম্প্রতি যে জঘন্য অপরাধ করেছে তাকে যু’দ্ধাপরাধ হিসেবে গণ্য ক’রতে হবে।’
তিনি আরো বলেন, “দখলদাররা সহিংসতা ও আগ্রাসনের মাধ্যমে আল-কুদস ও গাজায় আমাদের ফিলিস্তিনি ভাইদের হ’ত্যা করেছে, অবকাঠামো ধ্বং’স করেছে, ফিলিস্তিনি কৃষিজমি ও ফলের বাগানে আ’গুন দিয়েছে এবং অস’হায় নারী ও শি’শুদের আর্তচিৎকারকে উপহাস করেছে।”
কুয়েতের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুররহমান আলে-সানি শুক্রবার দোহায় বলেছেন, ফিলিস্তিন ইস্যুতে কাতারের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। কাতার কোনোদিন ইহু’দিবাদী ই’সরাইলের স’ঙ্গে কোনোকরম কূটনৈতিক বা বাণিজ্যিক স’স্পর্ক স্থাপন করবে না।
কুয়েত ও কাতার এমন সময় ফিলিস্তিন ইস্যুতে মুসলিম উম্মাহর প্রা’ণের দা’বি সমর্থন করে বক্তব্য দিল যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো আরব দেশগুলো ইহু’দিবাদী ই’সরাইলকে স্বীকৃতি দিয়ে এই অবৈ’ধ রাষ্ট্রের স’ঙ্গে স’স্পর্ক স্বা’ভাবিক করেছে। সাম্প্রতিক গাজা আগ্রাসনের সময় এই দু’টি দেশের পাশাপাশি সৌদি আরব ই’সরাইলের নি’ন্দা জা’নিয়ে কোনো বক্তব্য দেয়নি।#













































