প্রচ্ছদ দৈনিক খবর

ইনস্টাগ্রাম থেকে বিতাড়িত হচ্ছেন কঙ্গনা!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনভাই’রাস নিয়ে দেওয়া কঙ্গনা রানাউতের পোস্ট মুছে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। তার পোস্টে হু’মকিমূলক মন্তব্য ও করো’না নিয়ে ভুল তথ্য ছড়ানোর অ’ভিযোগে পোস্ট মুছে ফেলা হয়েছে বলে ইনস্টাগ্রাম জানিয়েছে।

জানা গেছে, শনিবার (৮ মে) ইনস্টাগ্রামে নিজেই করো’না আ’ক্রান্তের খবর জানান কঙ্গনা। এ খবর জানানোর পাশাপশি তিনি বলেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন’।

তার এই পোস্টে সমালোচনার ঝড় ওঠে ইনস্টাগ্রামে। তার পোস্টে নানা রকমের নেতিবাচক মন্তব্যসহ তাকে হু’মকি দেন অনেকে। এ কারণে এবং তিনি করো’না নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন-এমন অ’ভিযোগ এনে তার ওই পোস্ট মুছে ফেলে ইনস্টাগ্রাম।

এই খবরও রবিবার (৯ মে) আরেকটি পোস্টে জানান কঙ্গনা। সেখানে তিনি বলেন, ‘ইনস্টাগ্রাম আমা’র পোস্ট ডিলিট করেছে কারণ আমি করো’নাকে ধ্বংস করতে চেয়েছি। এতে অনেকেই ক’ষ্ট পেয়েছেন। দুই দিন হলো ইনস্টাগ্রামে এসেছি, মনে হয় না এক সপ্তাহের বেশি থাকতে পারব’। এসময় করো’না নিয়ে টুইটারে আলোচনাকে ‘করো’না ফানক্লাব’ বলেও উল্লেখ করেন তিনি।

করো’না নিয়ে এমন সময় এধরনের মন্তব্য করলেন কঙ্গনা যখন ভা’রতে গত কয়েকদিন দৈনিক চার হাজারের বেশি মানুষ মা’রা যাচ্ছেন করো’নায়। আ’ক্রান্ত হচ্ছেন দৈনিক চার লাখের বেশি মানুষ।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন এই বলিউড অ’ভিনেত্রী। সম্প্রতি তার অ্যাকাউন্ট সা’সপেন্ড করেছে টুইটার। তার কয়েকটি পোস্ট মাইক্রো ব্লগিং সাইটের নীতি লঙ্ঘন করায় এ কাজ করেছে টুইটার কর্তৃপক্ষ। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কঙ্গনার একের পর এক মন্তব্য বিতর্ক ছড়ায়।