বছর তিনেক আগে নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘ’টনার শিকার হয়েছিল। এতে ৭১ যাত্রীর মধ্যে ২৯ বাংলাদেশিসহ মোট ৫১ জন নি’হত হয়েছেন।
সম্প্রতি এ দুর্ঘ’টনা অবলম্বনে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। এটি নির্মাণ করেছে কানাডীয় প্রামাণ্যচিত্র টেলিভিশন সিরিজ এয়ার ক্রাশ ইনভেস্টিগেশনস। সাধারণত বিমান দুর্ঘ’টনা ও ফ্লাইট-সংশ্লিষ্ট বিভিন্ন বিপর্যয় এবং সংকটের বিবরণ নিয়ে এই সিরিজে এপিসোড নির্মাণ করা হয়।
এয়ার ক্রাশ ইনভেস্টিগেশনসের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেফ্লিক্স। যার প্রধান কার্যালয় কানাডার মনট্রিলে। টরোন্টো, নিউইয়র্ক সিটি, লন্ডন ও ডাবলিনেও এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে।
উক্ত এ ইউএস-বাংলার বিমান দুর্ঘ’টনাটি ঘটেছিল ২০১৮ সালের ১২ মা’র্চ। ৪৩ মিনিটের এই প্রামাণ্যচিত্রে ওই বিমান দুর্ঘ’টনা নিয়ে নতুন করে ত’দন্ত ও বিশ্লেষণ করা হয়েছে।
এতে বিমানটি বি’ধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে। কম্পিউটার সিমুলেশেন, আ’হত ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার, ককপিটের ভ’য়েস রেকর্ডিং ও ত’দন্ত কমিটির প্রতিবেদন—সবকিছুর নির্মোহ বিশ্লেষণ করা হয়েছে এতে।
নি’হতের মধ্যে বিমানের পাইলট আবিদ সুলতান এবং কো-পাইলট পৃথুলা রশীদও ছিলেন।













































