প্রচ্ছদ দৈনিক খবর

ইংল্যান্ড সফর থেকেই বাদ পড়বেন কোহলিরা, যদি…..

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে মুম্বাইয়ের মাটিতে ৮ দিনের কোয়ারেন্টাইন পালন করবে বিরাট কোহলির দল। এরপর আগামী ২ জুন তারা ইংল্যান্ডের বিমান ধরবেন।

কোয়ারেন্টাইনে থাকাকালীন স্কোয়াডের কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে তাকে দেশে রেখেই ইংল্যান্ড যাবে ভারতীয় দল। এমনটাই জানানো হয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার পক্ষ থেকে। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেটারদের জানিয়ে দেয়া হয়েছে মুম্বইয়ে কোয়ারেন্টাইনে= থাকাকালীন করোনা আক্রান্ত হলে ইংল্যান্ড সফর থেকে বাদ পড়বেন তিনি। বোর্ড কোনও রকম ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করবে না।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হয়ে যাওয়ায় সব ক্রিকেটারই নিজ নিজ শহরে ফিরে গিয়েছিলেন। কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের মুম্বাইয়ে ফিরতে হয়েছে। এবারের ইংল্যান্ড সফরে ক্রিকেটারদের সঙ্গে থাকছে তাদের পরিবারও। ফলে পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলেও ক্রিকেটারদের ইংল্যান্ডে সফর নিয়ে শঙ্কা তৈরি হতে পারে।

এদিকে আগামী ১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনানে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এরপর ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল।