প্রচ্ছদ দৈনিক খবর

ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ডি ভিলিয়ার্স !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

২০১৮ সালে পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও দাপটের সাথেই নিয়মিত আইপিএল এবং স্বদেশি ফ্যাঞ্জাইজি লীগে (সুপার লীগ) খেলে যাচ্ছেন ৩৭ বছর বয়সী প্রোটিয়া ব্যাটসম্যান।

তবে সম্প্রতি আইপিএলে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও জাতীয় দলের হয়ে খেলার অভিব্যক্তি প্রকাশ করেছেন এবি ডি ভিলিয়ার্স। এর আগে প্রোটিয়াদের বর্তমান কোচ মার্ক বাউচারও সাবেক সতীর্থকে দলে ফেরানোর সর্বাত্মক চেষ্টার কথা জানিয়েছেন। ফলে আবারও দক্ষিণ আফ্রিকার জার্সিতে প্রিয় তারকাকে দেখার স্বপ্ন বুনছেন ক্রিকেটপ্রেমীরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বর্তমান ‘নাম্বার ওয়ান’ প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি মনে করেন,

শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা দলে নয়, ইংল্যান্ড – অস্ট্রেলিয়ার মতো বিশ্বের যেকোনো দলেই খেলার সাম্যর্থ রাখেন এবি ডি ভিলিয়ার্স। সাম্প্রতিককালে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘চায়নাম্যান স্পিনার’ বলেছেন, “এবি (ডি ভিলিয়ার্স) একজন বিশ্বমানের খেলোয়াড় এবং তিনি যে কোনও দলের হয়ে খেলার যোগ্যতা রাখেন। তিনি এতটাই ভালো যে, ইংল্যান্ড অথবা অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা যেকোনো দলের হয়েই খেলার সামর্থ্য রয়েছে তার।”

“এবি’র পরিস্থিতি কী তা আমি জানি না, সব কিছুই নির্ভর করছে তিনি কেমন অনুভব করছেন এবং কোচ, নির্বাচকরা কি ভাবছেন। তবে, সত্য কথা বলতে এরকম একজন খেলোয়াড়কে উপেক্ষা করা প্রায় অসম্ভব।” প্রোটিয়া স্পিনার আরও যোগ করেন। আইপিএলের ১৪তম আসরেও চিরচেনা এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং আগ্রাসন দেখেছে ক্রিকেটপ্রেমীরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে দুই ফিফটিসহ সাত ম্যাচে ২০৭ করেছেন প্রোটিয়া তারকা, যেখানে দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরাও।