প্রচ্ছদ দৈনিক খবর

আস্থা রাখুন, লকডাউন সবসময় থাকবে না: ওবায়দুল কাদের

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দিন যতই যাচ্ছে করোনা ততই বেড়ে চলছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য যে স্বাস্থ্যবিধি মেনে চলছে না একদল মানুষ। এভাবে চলতে থাকলে করোনা অনেক ভয়াবহ রুপ ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকরা।এমতাবস্তায় দেশে চলছে লকডাউন।

নতুন খবর হচ্ছে, পরিবহণ মালিক ও শ্রমিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আপনাদের পাশে দাঁড়ানোর এজেন্ডা সরকারের আছে। আমি সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলব। লকডাউন সবসময়

থাকবে না। এ অবস্থার অবসান হবে, আপনারা যদি সহযোগিতা করেন।’শনিবার বিআরটিসি ও বিআরটিএর ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়ালি এক মতবিনিময়ে মালিক-শ্রমিকদের উদ্দেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আরও পড়ুন=করোনাভাইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন

নতুন খবর হচ্ছে, করোনা নিয়ন্ত্রণে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে যাত্রীবাহী বাস। এমন অনেকগুলো বাস সিরাজগঞ্জের কাজীপুর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখনো প্রায় অর্ধশত বাস আটক করে রেখেছে কাজীপুর থানার পুলিশ।

পুলিশ জানায়, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নওগাঁ ও নীলফামারী থেকে ঢাকার উদ্দেশে দূরপাল্লার বড় বাসগুলো বগুড়ার শেরপুরে এসে বিকল্প সড়ক দিয়ে কাজীপুরে ঢুকে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ কাজীপুরের প্রবেশদ্বার সোনামুখী বাজার পয়েন্টে গাড়িগুলো আটকে দিয়েছে। এতে করে বেশিসংখ্যক বাস ফিরে গেলেও বেশ কয়েকটি বাস এখনো সোনামুখী উচ্চবিদ্যালয় মাঠে রয়ে গেছে।