প্রচ্ছদ দৈনিক খবর

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাস্তা পার হতে গিয়ে পাখি ভ্যানের ধাক্কায় খাইরুন্নেসা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বন্দরভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাইরুন্নেসা আসমানখালী বন্দরভিটা এলাকার মৃত সবের আলী মণ্ডলের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন খাইরুন্নেসা। এ সময় একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন খাইরুন্নেসা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।