প্রচ্ছদ দৈনিক খবর

আরও বাড়ল কঠোর লকডাউনের মেয়াদ !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

‘লকডাউন’ বা বিধি-নিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইস’লাম।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভা’র বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইস’লাম এ তথ্য জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৬ মে থেকে আন্তঃজে’লা গণপরিবহন চলবে। তবে চলবে না দূরপাল্লার বাস। লঞ্চ এবং ট্রেন চলাচলও বন্ধ থাকবে। অর্থাৎ ঢাকার বাস ঢাকায় আর গাজীপুরের বাস গাজীপুরে, এভাবেই চলাচল করতে হবে। অন্য জে’লায় যেতে পারবে না। গণপরিবহনে অর্ধেক আসন খালি রাখতে হবে।

লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধই থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে। আজ থেকে মা’র্কে’টে পু’লিশ ও স্থানীয় প্রশাসন অ’ভিযান চালাবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মা’র্কেট বন্ধ করে দেওয়া হবে।