প্রচ্ছদ দৈনিক খবর

আরও তিন জে’লায় বিশেষ লকডাউন !

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’নাভাই’রাস সংক্রমণ জে’লায় জে’লায় বাড়তে শুরু করেছে। শুক্রবার (২৮ মে) রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ’ত্যু হয়েছে। এছাড়া সীমান্তবর্তী জে’লা চাঁপাইনবাবগঞ্জ করো’নার হটস্পট হয়ে ওঠায় গত সোমবার থেকে এক সপ্তাহ বিশেষ লকডাউন দেওয়া হয়েছে। সীমান্তবর্তী জে’লায় সংক্রমণ বাড়তে থাকলে জে’লাভিত্তিক বিশেষ লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের মতো সীমান্তবর্তী জে’লাগুলোতে করো’নার ভা’রতীয় ভেরিয়েন্ট (ধরন) ধ’রা পড়লে সীমান্তবর্তী জে’লায় লকডাউন দেওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভা’রতীয় ভেরিয়েন্ট দেশজুড়ে যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সীমান্তবর্তী জে’লা চাঁপাইনবাবগঞ্জ লকডাউন দেওয়া হয়েছে। ধাপে ধাপে সীমান্তবর্তী জে’লা সাতক্ষীরা, রাজশাহী এবং খুলনাতে লকডাউনের পরিকল্পনা আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জ জে’লায় লকডাউন চলছে। আরও তিনটি জে’লা লকডাউনের জন্য পর্যবেক্ষণে রয়েছে। করো’না সংক্রমণ বাড়লে ওইসব জে’লা লকডাউনের চিন্তাভাবনা রয়েছে।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জে’লায় করো’না সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

১৭ থেকে ২৩ মে— এই এক সপ্তাহের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, আগের সপ্তাহের (১০ থেকে ১৬ মে) তুলনায় ২২টি জে’লায় নতুন রোগী বৃদ্ধির হার শতভাগ বা তার বেশি ছিল। এগুলোর মধ্যে ১৫টি জে’লাই সীমান্তবর্তী। এই জে’লাগুলোর মধ্যে ৯টির প্রতিটিতে এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা পঞ্চাশের নিচে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও ভাইরোলোজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইস’লাম বলেন, ঈদের পরে চাপাইনবাবগঞ্জসহ সীমান্তবর্তী কয়েকটি জে’লায় আবারও সংক্রমণ বাড়ছে।