প্রচ্ছদ দৈনিক খবর

আমেরিকার হয়ে খেলবেন ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ভারতের হয়ে ২০১২ সালের অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে খেলেছিলেন স্মিত প্যাটেল। সেবার যুবাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৬২ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে ডাক পাওয়া হয়নি তাঁর।

কদিন আগেই জানিয়ে দিয়েছেন ভারতের হয়ে আর খেলবেন না তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তাঁকে খেলতে দেখা যাবে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। স্মিত রঞ্জি ট্রফিতে খেলেছেন গুজরাট, গুয়া, ত্রিপুরা ও বারোদার হয়ে। ২৮ বছর বয়সী স্মিত সবমিলিয়ে ফাস্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৫৫টি।

আগস্টে আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) এ বার্বাডোস ট্রাইডেন্টের হয়ে খেলবেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ৫৫টি প্রথম শ্রেনির ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৩ হাজার ২৭৮ রান। এ ছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৩ ম্যাচে ১ হাজার ৩৪ রান করেছেন। স্মিত জানিয়েছেন, ৮ বছর ধরেই ভারতের জাতীয় দলে জায়গা করে নেয়ার চেষ্টা করে গেছেন তিনি। ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটসম্যানের জায়গাটা এমনিতেই অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

অবশেষে হতাশ হয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে স্মিত বলেছেন, ‘হঠাৎ করেই আমি যে এই সিদ্ধান্ত নিয়েছি তা নয়। গত দেড় মাস ধরে, ভারতে আমার ক্রিকেটীয় ভবিষ্যত নিয়ে চিন্তা করেছি। আমার বিসিসিআই থেকে অবসর নেওয়া ও আমেরিকায় চলে যাওয়ার কিছু কারণ রয়েছে।’ ‘প্রথমত, আমি গত আট বছর ধরে জাতীয় দলে প্রবেশের চেষ্টা করেছি।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান হওয়ায় ভারতে প্রতিযোগিতা অনেক। দ্বিতীয়ত, আমি আমার বাব-মায়ের সঙ্গে থাকতে চাই, যারা গত ১১ বছর ধরে আমেরিকায় একা আছে।