প্রচ্ছদ দৈনিক খবর

‘আমি ৭৪ শিশুর গর্বিত মা’

4
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আদি-অকৃতিম স’ম্পর্ক বলে যদি কিছু থাকে, তাহলে তা মায়ের সঙ্গে সন্তানের। মা, ছোট্ট এই শব্দের মধ্যেই রয়েছে সন্তানের গোটা বিশ্ব। স্নেহের এই বাঁধনেই জড়িয়েছেন অ’ভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

মা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করলেন অ’ভিনেত্রী। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে ঋতাভরী লেখেন, ‘৭৪ জন শি’শুর গর্বিত মা আমি’। বিশেষ এই দিনে মা শতরূপা সান্যালকেও মিষ্টি একটি ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ঋতাভরী ও তার মা শতরূপা সান্যাল একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তার সঙ্গে সল্টলেকের ‘আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ’ নামে একটি স্কুলের সঙ্গে অনেকদিনের স’ম্পর্ক তার। এই স্কুলে যেসব শি’শুরা আছেন, তারা বিশেষভাবে সক্ষম। তাদের নিয়ে গোটা বছর নানা কাজ করে থাকেন ঋতাভরী। ৭৪ জন বিশেষভাবে সক্ষম এই ছাত্র-ছা’ত্রীর যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন নায়িকা।

এই ছাত্রছা’ত্রীদের জন্য লাইব্রেরির ব্যবস্থা করেছেন, বড়দিনে সান্তা ক্লজ সেজে উপহার দিয়েছেন। নানাভাবে যু’ক্ত থেকেছেন বিশেষভাবে সক্ষম ৭৪ জনের সঙ্গে। করো’নার আবহে প্রায় এক বছর এদের সঙ্গে দেখা করতে পারেননি তিনি। পুরনো একটা ভিডিও শেয়ার করে মনখা’রাপের কথা জানিয়েছেন ঋতাভরী।

একাধিক কাজ নিয়ে ব্যস্ত ঋতাভরী। রাম কমল মুখোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের হিন্দি ছবি ‘ব্রোকেন ফ্রেম’-এ অ’ভিনয় করেছেন তিনি। ঋতাভরীর বিপরীতে দেখা যাবে বলিউড অ’ভিনেতা রোহিত রায়কে। দিন কয়েক আগেই শেষ হয়েছে ছবির শুটিং।