প্রচ্ছদ দৈনিক খবর

আমিরাতে বাংলাদেশসহ ৪ দেশ থেকে ঢোকা নিষেধ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বুধবার থেকে আরব আমিরাতে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকরা ঢুকতে পারবে না।সোমবার (১০ মে) মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।

এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হল।এর আগে মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।